আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:৩০
সর্বশেষঃ

শাহরাস্তি থানার উদ্যোগে ঠাকুরবাজার নিরাপত্তা চেকপোষ্ট বসিয়েছে পুলিশ

চাঁদপুরের শাহরাস্তি থানার উদ্যোগে ঠাকুরবাজার উত্তর বাজার (মহামায়া মোড়) একটি স্থায়ী নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। ৩০শে আগস্ট (শনিবার) রাতে এ চেকপোস্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার।

চেকপোস্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঠাকুরবাজার বাজার কমিটির সদস্যরা। তারা জানান, প্রতিদিন এ বাজারে আশপাশের এলাকা থেকে অসংখ্য ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে। চেকপোস্ট স্থাপনের ফলে বাজারে নিরাপত্তা জোরদার হবে এবং চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধ প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

চেক পোষ্ট সম্পর্কে ওসি মোঃ আবুল বাসার বলেন—
“মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষা করা পুলিশের দায়িত্ব। ঠাকুরবাজার উত্তর বাজারসহ শাহরাস্তির সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক। চেকপোস্ট চালুর ফলে ব্যবসায়ী ও ক্রেতারা নিশ্চিন্তে বাজার করতে পারবেন।”

বাজার কমিটির সদস্যরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ পদক্ষেপ ব্যবসা-বাণিজ্যে স্বস্তি এনে দেবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা আশা প্রকাশ করেন, নিয়মিত পুলিশি তৎপরতা অব্যাহত থাকলে বাজার এলাকায় অপরাধপ্রবণতা আরও কমে আসবে।

শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories