আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:০২
সর্বশেষঃ

শাহরাস্তি মডেল স্কুলে বই বিতরণ উৎসব, সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাইফুদ্দীন:

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবস্থিত শাহরাস্তি মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ উপলক্ষে এক আনন্দঘন উৎসব, সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। নৈতিকতা, আদর্শ ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে নিয়মিত অধ্যয়ন ও চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ (বিএসসি), সিনিয়র শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম, ডে শিফট ইনচার্জ জহিরুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীদের কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সবক প্রধান ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories