আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১১:১৮
সর্বশেষঃ

হাজীগঞ্জের বড়কুল ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটির বৈঠক অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়ন কেন্দ্র জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী কেন্দ্র কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের এমপি প্রার্থী আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বি. এম. কলিমুল্লাহ এবং নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরাণ, যিনি হাজীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীলদের আরও সক্রিয়, সংগঠিত ও কৌশলগতভাবে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে কর্মতৎপরতা জোরদার করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের কাছে ইসলামী রাজনীতির ন্যায়নিষ্ঠ আদর্শ তুলে ধরতে হলে প্রত্যেক কর্মীকে আমানতদারিত্ব, ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।

বৈঠকে ইউনিয়ন কেন্দ্র জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories