আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ৭:১২
সর্বশেষঃ

নিঃশব্দে আলোর পরশ ছড়িয়ে দিতে রাগৈ ফাউন্ডেশনের আহ্বান: স্বেচ্ছাসেবী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

রাগৈ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত অনলাইন শিক্ষাব্যবস্থায় যুক্ত হওয়ার জন্য আগ্রহী ও দায়বদ্ধ শিক্ষানুরাগীদের মাঝে আহ্বান জানানো হচ্ছে।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান: আমাদের লক্ষ্য—সমাজের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য ঘরে বসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

আমরা খুঁজছি কিছু নিবেদিত প্রাণ, যারা সময় নয়, বরং দায়িত্বের তাগিদে নিজেকে উজাড় করে দিতে চান শিক্ষার আলো ছড়িয়ে দিতে।

বর্তমানে নিচের বিষয়ে স্বেচ্ছাসেবী শিক্ষক প্রয়োজন:
১. ইংরেজি ভাষার মৌখিক দক্ষতা (Spoken English)
২. আরবি ভাষার মৌখিক দক্ষতা (Spoken Arabic)
৩. গ্রাফিক ডিজাইন, মৌলিক তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম
৪. ব্যবসায় শিক্ষা ও বিপণন (Business & Marketing)

আপনি যদি বিশ্বাস করেন—শিক্ষা একটি ইবাদত, জ্ঞান ছড়িয়ে দেওয়া একটি দায়িত্ব,
তবে এই পথচলায় আপনি আমাদের সহযাত্রী হতেই পারেন।

আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ থাকবে:

রাগৈ ফাউন্ডেশনের সম্মাননাপত্র, বিশেষ স্মারক উপহার, আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রশংসাপত্র

যোগাযোগের উপায়:
আগ্রহীরা আমাদের বার্তায় যোগাযোগ করুন অথবা মন্তব্যের মাধ্যমে আগ্রহ জানান।

আজই নিজের নাম নিবন্ধন করুন।
এসো, গড়ি এক আলোকিত সমাজ—জ্ঞান, সেবা ও সচেতনতার সেতুবন্ধনে।

রাগৈ ফাউন্ডেশন
শিক্ষা, সেবা ও সচেতনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories