আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ৮:৩৮
সর্বশেষঃ

ভোলাদিঘী কামিল মাদরাসার সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি মনোনীত

চাঁদপুর জেলার শাহরাস্তির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলাদিঘী কামিল মাদরাসার সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে যথাক্রমে মেজর (অবঃ) নুরুল আমিন এবং সাংবাদিক মোঃ আব্দুল্লাহ মজুমদারকে মনোনীত করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইয়ুব হোসেন স্বাক্ষরিত এবং ২৭ মে ২০২৫ তারিখে প্রকাশিত এক পত্রে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, ভোলাদিঘী কামিল মাদরাসা কর্তৃপক্ষের প্রস্তাবের প্রেক্ষিতে সভাপতি হিসেবে মেজর (অবঃ) নুরুল আমিন (পিতা: মুফতি আমিন, গ্রাম: জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা) এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মোঃ আব্দুল্লাহ মজুমদার (গ্রাম: দেহেলা, রায়শ্রী উত্তর, শাহরাস্তি, চাঁদপুর)–কে অনুমোদন দেওয়া হয়েছে।

সাংবাদিক ও সংগঠক হিসেবে পরিচিত আব্দুল্লাহ মজুমদার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে স্থানীয় মহলে প্রত্যাশা করা হচ্ছে।

চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছেও পাঠানো হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories