আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১২:৪৩
সর্বশেষঃ

শাহরাস্তির গ্রামখিলায় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার গ্রামখিলা গ্রামে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ জামাল হোসেন (২৭), স্থানীয় ফকির বাড়ির বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির মা প্যারালাইসিস রোগে আক্রান্ত। সকালে মায়ের পোশাক ধোয়ার জন্য তিনি রাস্তার পাশে গিয়েছিলেন। এসময় রাস্তার ধারে বিদ্যুতের ফোর পট্টি লাইনের তার ছিঁড়ে পড়ে থাকায় তিনি শর্ট সার্কিটে আটকে যান। চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা গ্রহণ করছেন।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories