আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:২৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে অবৈধ ও মানহীন সেবা রোধে মোবাইল কোর্টের অভিযান, দি খান ডায়াগনস্টিককে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে বেসরকারি ডায়াগনস্টিক সেবার মান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্যানিটারি ইন্সপেক্টর এবং শাহরাস্তি মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা।

অভিযানে দি খান ডায়াগনস্টিক সেন্টারে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল না, লাইসেন্সও দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি। কিছু পরীক্ষার ক্ষেত্রে মাননিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায়ও ঘাটতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চললেও কোনো ধরনের অনিয়ম না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, স্বাস্থ্য সেবার নামে অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এই উদ্যোগে স্বাস্থ্য সেবায় শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories