আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৮:০৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে ওষুধের প্যাকেটে লুকানো ৩৬০ পিস ইয়াবা উদ্ধার, বিদেশে পাঠানোর প্রস্তুতির অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওষুধের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ জানায়, এসব ইয়াবা বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর প্রায় ১টার দিকে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ভোলদিঘী বাজারের গাজী স্টোরে অভিযান পরিচালনার নির্দেশ দেন। তার নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালান।

তল্লাশিকালে ফিনিক্স-২০ ও র্যাবিপ্রাজল সোডিয়াম বিপি ২০ মিগ্রা ওষুধের দুটি প্যাকেটের ভেতর থেকে ১৮টি পাতায় থাকা মোট ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে অবস্থানরত আরিফ হোসেন (৩০)-এর স্ত্রী রুনা আক্তার (২২) একই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ভোলদিঘী বাজারের হাক্কানী ট্রেডার্সের পরিচালক এনায়েত হোসেনের কাছে একটি লাল-নীল রঙের শপিং ব্যাগে কচটেপ মোড়ানো প্যাকেট দিয়ে যান। প্যাকেটটি রাশেদ (২৯) নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

প্যাকেটটি সন্দেহজনক মনে হওয়ায় এনায়েত হোসেন স্থানীয় লোকজনকে উপস্থিত করে ভিডিও ধারণের মাধ্যমে সেটি খুলে ভেতরে ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াবাগুলো জব্দ করে।

এ ঘটনায় অভিযুক্ত রুনা আক্তার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories