আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩১
সর্বশেষঃ

শাহরাস্তি আন নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপ কর্মসূচি ২০২৬

“একটি করে বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”— এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাহেব বাজারস্থ আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে ভাটনিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও উপস্থিতদের মাঝে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, ওমর ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরজু, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহবুব আলম এবং শাহরাস্তি পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন শিমুল, রায়হান, আব্দুল আজিজ, মো. হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories