আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩২
সর্বশেষঃ

শাহরাস্তি সাহেব বাজার সবুজ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাহেব বাজার সবুজ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে সাহেব বাজার সবুজ সংঘের সহ-সভাপতি আমির গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান (জামাল) পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাসেম মুন্সী, সাহেব বাজার সবুজ সংঘের সাবেক সভাপতি মো. নাজির হোসেন পাটোয়ারী এবং চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

এ সময় সাহেব বাজার সবুজ সংঘের সদস্য হেদায়েত উল্লাহ মুন্সী, মো. শামীম, মোখলেসুর রহমান, বিল্লাল হোসেন জমাদার, জামাল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ আমান উল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সাহেব বাজার সবুজ সংঘে নতুন সদস্য অন্তর্ভুক্তি, ভূমিদাতাদের সম্মাননা এবং প্রয়াত সদস্যদের স্মরণে নামফলক স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

সংঘের সভাপতি এইচ. এম. বদিউজ্জামান ভূঁইয়া ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও এক বার্তায় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories