আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:০৬
সর্বশেষঃ

ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদীগোষ্ঠী ইসরাইলি কর্তৃক গনহত্যার প্রতিবাদে শাহরাস্তি জামায়াতের বিক্ষোভ

ছবিঃ মোঃ শাহ আলম ভূঁইয়া

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধ এবং জাতিসংঘের কঠোর হস্তে এই সহিংসতা দমন করার দাবিতে শাহরাস্তি জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের ডাকে শাহরাস্তির সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আজ সোমবার (৭ এপ্রিল) নিজমেহের কালিবাড়ী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর‌ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুর বাজারের উত্তর প্রান্তে এসে বিক্ষোভ কর্মসূচি শেষ করা হয়।

এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা এসিট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল ও পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? ফিলিস্তিনিতে যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হচ্ছে মুসলিম বিশ্বকে এগিয়ে আসা উচিত এবং জাতিসংঘকে এই সহিংসতা কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানান তারা। এছাড়াও ইসরাইলের পণ্য ক্রয়-বিক্রয় এবং ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন তারা।প্রয়োজনে বাংলাদেশের জমিন থেকে ইসরাইলি ইহুদীবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তত আছে জামায়াতের নেতাকর্মীরা।াতারা আরো বলেন,সারাবিশ্ব আজ দেখছে ইসরাইলি একটি অভিশপ্ত জাতি। যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে। সময় এসেছে আজ পুরো মুসলিম বিশ্বকে এক হওয়ার। গুড়িয়ে দিতে হবে সমস্ত বিষদাঁত।
ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, সেই দিন আর বেশি দূরে না, যেদিন আল্লাহর সব বাণী আমাদের সামনে দৃশ্যমান হবে এবং ইহুদীগোষ্ঠী ধ্বংস হবেই হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories